মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল-সমাবেশ | আই নিউজ বিডি

মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল-সমাবেশ..

Ismail Hossen avatar   
Ismail Hossen
মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল-সমাবেশ..
মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল-সমাবেশ..
ছবি: সংগৃহীত
মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল-সমাবেশ

মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল-সমাবেশ

টাংগাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী-মধুপুর নির্বাচনী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী কর্নেল (অব.) আজাদ সাহেব। তিনি বলেন—
"বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। এই দলই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবো।"

কর্নেল আজাদ আরও বলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মধুপুর-ধনবাড়ীর প্রতিটি ঘর থেকে বিএনপির জন্য সাড়া মিলবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী। বিশাল মিছিলটি মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

রিপোর্টার : ইসমাইল হোসেন 
আই নিউজ বিডি 

لم يتم العثور على تعليقات


News Card Generator