গাঁজাসহ দুই মা'দ'ক ব্যবসায়ী আটক

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মা'দ'ক ব্যবসায়ী আ/ট/ক
Podijeli na Eidoku
গাঁজাসহ দুই মা'দ'ক ব্যবসায়ী   আটক
Foto: arhiva

বগুড়ার শাজাহানপুরে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজের পূর্বপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬ নম্বর শ্যামলী কোচের সামনের বক্স থেকে একটি রেকসিন কাপড়ের ব্যাগ উদ্ধার করে। বেগুনি, গোলাপি ও কালো রঙের মিশ্রিত ওই ব্যাগে লাল পলিথিনে কসটেপে মোড়ানো ৫ কেজি গাঁজা এবং একইভাবে মোড়ানো আরও ৫ কেজি গাঁজা পাওয়া যায়।

আটককৃতরা হলো— পাবনা জেলার বেড়া থানার বনগ্রাম উত্তরপাড়া গ্রামের শ্রী বিনয় চন্দ্র এর ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) ও 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বিল কল মি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে আলতাব হোসেন (৩৯)। 

পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সম্প্রতি পাবনার বেড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়েরকৃত মামলায় চার্জশীটভুক্ত আসামি তিনি।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Zločin কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 45 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Zločin গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 65 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Zločin চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 64 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Zločin সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 76 Views সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার Zločin সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 81 Views সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার Zločin সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 76 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Zločin রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 127 Views