জামেয়া নঈমীয়া ফাজিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও ঈদে মিলাদুন্নবী উদযাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামেয়া নঈমীয়া ফাজিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও ঈদে মিলাদুন্নবী উদযাপন..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
জামেয়া নঈমীয়া ফাজিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও ঈদে মিলাদুন্নবী উদযাপন..
জামেয়া নঈমীয়া ফাজিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও ঈদে মিলাদুন্নবী উদযাপন..
ছবি: সংগৃহীত
জামেয়া নঈমীয়া ফাজিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়েছে।..

রাঙ্গুনিয়া প্রতিনিধি: জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন। এই উৎসবমুখর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানিয়ে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জোনাইদুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম আলকাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ও আলেম সমাজের প্রিয় মুখ হাফেজ ক্বারী মাওলানা নঈম উদ্দিন নঈমী আল মাইজভান্ডারী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর, আলহাজ্ব মাওলানা আহমদ আলী নঈমী, জনাব আবদুল জব্বার, মুহাম্মদ মমতাজ মিয়া এবং জনাব কাজী মুহাম্মদ ইউসুফ মাষ্টার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম ও মুহাম্মদ নাজেরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব, নৈতিক শিক্ষার প্রসার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দ্বীনি শিক্ষার অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এই অনুষ্ঠানটি মাদ্রাসা ও স্থানীয় জনগণের মাঝে এক অনন্য উদ্দীপনা সঞ্চার করেছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে আরো বেশী অনুপ্রেরণা যোগাবে।

לא נמצאו הערות


News Card Generator