প্রকৌশল শিক্ষার সংস্কার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল | আই নিউজ বিডি

প্রকৌশল শিক্ষার সংস্কার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকৌশল শিক্ষার সংস্কার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল..
প্রকৌশল শিক্ষার সংস্কার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল..
ছবি: সংগৃহীত
গাজীপুর ডুয়েট শিক্ষার্থীদের হুঁশিয়ারি—দাবি না মানা হলে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।..

রবিবার (৩১ আগস্ট) রাতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন। দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হওয়ায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন বলে জানান।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—
১. বাংলাদেশ প্রকৌশল প্রতিষ্ঠান (IEB)-এর সদস্যপদ ছাড়া কেউ নামের আগে “ইঞ্জিনিয়ার” উপাধি ব্যবহার করতে পারবে না।
২. মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির জন্য সর্বজনগ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নে একটি পর্যালোচনা কমিটি গঠন করতে হবে।
৩. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড বা সমমান) পদে নিয়োগের জন্য কেবলমাত্র “ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং” ডিগ্রিকে গ্রহণযোগ্য করতে হবে।
৪. দেশের পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, ডুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েট) সমন্বয়ে একটি স্বাধীন নিয়োগ প্রতিষ্ঠান গঠন করতে হবে, যেখানে ৮০% প্রশ্ন টেকনিক্যাল এবং ২০% প্রশ্ন নন-টেকনিক্যাল থাকবে।

অতিরিক্ত দাবি

চার দফার পাশাপাশি শিক্ষার্থীরা আরও তাৎক্ষণিক কিছু দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে—

  • দুপুর ১টার মধ্যে শিক্ষক সমিতির প্রকাশ্য সমর্থন।
  • ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের সুপারিশসহ স্বারকলিপি প্রেরণ, যেখানে ছাত্র প্রতিনিধি থাকতে হবে।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ডুয়েটকে নিয়ে মিথ্যাচার ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলা।
  • ডুয়েট অ্যালামনাই গোলাম হোসেন ও প্রাক্তন শিক্ষার্থী সাইদির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ।
  • ডুয়েট বা পলিটেকনিক শিক্ষা নিয়ে বিদ্বেষমূলক মনোভাব পোষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

শিক্ষার্থীদের বক্তব্য

“আমাদের দাবি বাস্তবায়ন হলে প্রকৌশল শিক্ষার মর্যাদা রক্ষা পাবে এবং দেশের সব প্রকৌশল শিক্ষার্থী উপকৃত হবে,”—মিছিলে শিক্ষার্থীরা একসঙ্গে এ স্লোগান দেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে শিক্ষার্থীদের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, দ্রুত পদক্ষেপ না নিলে ডুয়েটের একাডেমিক কার্যক্রম অচল হয়ে যেতে পারে।

Aucun commentaire trouvé


News Card Generator