৩১ আগস্ট ২০২৫ | সকাল ৮:২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন, যার মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই সংঘর্ষে সহকারী প্রক্টর, নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যরা সরাসরি হামলার শিকার হন।
ঘটনার সূত্রপাত ঘটে দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থীকে বাসায় ঢুকতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ থেকে।
এরপর শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রক্টরিয়াল বডির গাড়ি, পুলিশের টহল গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করা হয়।
চবি প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্য চান, যেখানে তিনি বলেন—
“নিরাপত্তা বাহিনীর অধিকাংশ সদস্য আহত। অতিরিক্ত পুলিশ চেয়েছি, কিন্তু পুলিশের গাড়িতে হামলা হওয়ায় সময়মতো আসেনি”।
পরবর্তীতে রাত ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত করেছে, এবং ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।
'Eye News BD' app
Comments 0