চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে পুলিশের গাড়ি… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ৬০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। সহকারী প্রক্টর, নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যরা হামলার শিকার হন। ভাঙচুর করা হয় পুলিশের টহল গা..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ৬০
ছবি: সংগৃহীত

  ৩১ আগস্ট ২০২৫ | সকাল ৮:২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন, যার মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
শনিবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই সংঘর্ষে সহকারী প্রক্টর, নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যরা সরাসরি হামলার শিকার হন।

ঘটনার সূত্রপাত ঘটে দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থীকে বাসায় ঢুকতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ থেকে।  
এরপর শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  
প্রক্টরিয়াল বডির গাড়ি, পুলিশের টহল গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করা হয়।  
চবি প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্য চান, যেখানে তিনি বলেন—  
 “নিরাপত্তা বাহিনীর অধিকাংশ সদস্য আহত। অতিরিক্ত পুলিশ চেয়েছি, কিন্তু পুলিশের গাড়িতে হামলা হওয়ায় সময়মতো আসেনি”।

পরবর্তীতে রাত ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত করেছে, এবং ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views