নুরের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ | আই নিউজ বিডি

নুরের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

****
שיתוף ב-Eidok
নুরের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
צילום: ארכיון

সরিষাবাড়ী প্রতিনিধি : 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টায় গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার  আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী পৌরসভার কার্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর, সেখানে বিক্ষোভ সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তব্য দেন- গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার ইকবাল হোসেন,  সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, উপজেলা শাখার আহ্বায়ক আলামিন মিলু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিফাত উজ্জামান, ছাত্র গণঅধিকার পরিষদের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের মোল্লা নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী חדשות המחוז খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন חדשות המחוז মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 37 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন חדשות המחוז গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ חדשות המחוז কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের חדשות המחוז কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 85 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার חדשות המחוז সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 141 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত חדשות המחוז পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 81 Views