নুরের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ | আই নিউজ বিডি

নুরের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

****
Auf Eidok teilen
নুরের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
Foto: Archiv

সরিষাবাড়ী প্রতিনিধি : 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টায় গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার  আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী পৌরসভার কার্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর, সেখানে বিক্ষোভ সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তব্য দেন- গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার ইকবাল হোসেন,  সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, উপজেলা শাখার আহ্বায়ক আলামিন মিলু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিফাত উজ্জামান, ছাত্র গণঅধিকার পরিষদের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের মোল্লা নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel