বগুড়া - নওগাঁ মেইলবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া - নওগাঁ মেইলবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে গেলেন এক যুবক

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 
Eidok-এ শেয়ার
বগুড়া - নওগাঁ মেইলবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে গেলেন এক যুবক
ছবি: সংগৃহীত

 

 

বগুড়া - নওগাঁ মেইল গাড়িতে দুপচাঁচিয়া আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে গেলেন শ্রী তরুণ কুমার কর্মকার (৩২) নামের এক যুবক। তিনি  দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের কর্মকার পাড়ার তপন চন্দ্র কর্মকারের ছেলে।  ঘটনাটি ঘটে গত বুধবার ২৭শে আগস্ট দুপুরে দিকে। পরিবার সূত্রে জানা যায়,  তরুণ কুমার গত বুধবার ২৭শে আগস্ট সকালে ব্যবসায়িক কাজে বগুড়াতে যান। কাজ শেষে সেখান থেকে নওগাঁ গামী মেইল বাসে দুপচাঁচিয়াতে ফেরার পথে গাড়ির মধ্যে নেপচুপ কোম্পানির মেডিকেল  রেপিজেন্টটিভ পরিচয় দানকারী এক হুজুর স্টাইপ এর লোকের সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে রেপিজেন্টটিভ হুজুর  তরুণ কুমারকে একটি বই পড়তে দেন বইটি পড়তে পড়তে সে হঠাৎ তার গা মাতা ঘুরছে অনুভব করেন। এ সময় বই পড়তে দেওয়া ওই লোকটি তার কাছ থেকে বই নিয়ে হঠাৎ পথের মধ্যে বাসটি থেকে নেমে পড়েন, বাসটি কিছুক্ষণ পর দুপচাঁচিয়া সিও অফিস পৌঁছালে তরুণ বাস থেকে নেমে দ্রুত তার লোহার দোকানের কিছু লোহা কেনার জন্য উপজেলার শহরতলী বাজারে যান। সেখানে তার লোহার দোকানের মালামাল আনতে যাওয়া গ্রামের পরিচিত এক অটো ভ্যানওয়ালা আগে থেকেই অপেক্ষা করছিলেন। সে দোকানে মালামাল কিনে টাকা দেওয়ার পর ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার পরিচিত ভ্যানওয়ালা তার পরিবারকে মুঠোফোনে জানান, এবং তার ছোট ভাই এসে তাকে দ্রুত বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পর সে ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে ওই রাত্রি আনুমানিক ১০ ঘটিকার সময় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করানো হয়। সেখানে ২ দিন চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে তার পরিবার তাকে বাড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে তার ছোট ভাই এই প্রতিবেদককে জানান, আমার বড় ভাই এখনো পরিপূর্ণভাবে সুস্থ না। তবে চিকিৎসা নেওয়ার পর থেকে সে মোটামুটি কথাবাত্রা বলতে পারছে। তিনি বলেন বাসটির মধ্যে এ ঘটনা ঘটলেও আমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা মোবাইল এসব কিছুই নিতে পারেনি সবকিছু ঠিকঠাক ছিল। তবে আমাদের সন্দেহ যে বইটি আমার ভাইকে পড়তে দিয়েছিল সে বইটিতে অজ্ঞান করার মত কেমিক্যাল ছিল বলে আমাদের ধারণা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ