বগুড়া

বগুড়া - নওগাঁ মেইলবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে গেলেন এক যুবক

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 
Eidok'ta paylaş
বগুড়া - নওগাঁ মেইলবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে গেলেন এক যুবক
Fotoğraf: derleme

 

 

বগুড়া - নওগাঁ মেইল গাড়িতে দুপচাঁচিয়া আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণে বেঁচে গেলেন শ্রী তরুণ কুমার কর্মকার (৩২) নামের এক যুবক। তিনি  দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের কর্মকার পাড়ার তপন চন্দ্র কর্মকারের ছেলে।  ঘটনাটি ঘটে গত বুধবার ২৭শে আগস্ট দুপুরে দিকে। পরিবার সূত্রে জানা যায়,  তরুণ কুমার গত বুধবার ২৭শে আগস্ট সকালে ব্যবসায়িক কাজে বগুড়াতে যান। কাজ শেষে সেখান থেকে নওগাঁ গামী মেইল বাসে দুপচাঁচিয়াতে ফেরার পথে গাড়ির মধ্যে নেপচুপ কোম্পানির মেডিকেল  রেপিজেন্টটিভ পরিচয় দানকারী এক হুজুর স্টাইপ এর লোকের সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে রেপিজেন্টটিভ হুজুর  তরুণ কুমারকে একটি বই পড়তে দেন বইটি পড়তে পড়তে সে হঠাৎ তার গা মাতা ঘুরছে অনুভব করেন। এ সময় বই পড়তে দেওয়া ওই লোকটি তার কাছ থেকে বই নিয়ে হঠাৎ পথের মধ্যে বাসটি থেকে নেমে পড়েন, বাসটি কিছুক্ষণ পর দুপচাঁচিয়া সিও অফিস পৌঁছালে তরুণ বাস থেকে নেমে দ্রুত তার লোহার দোকানের কিছু লোহা কেনার জন্য উপজেলার শহরতলী বাজারে যান। সেখানে তার লোহার দোকানের মালামাল আনতে যাওয়া গ্রামের পরিচিত এক অটো ভ্যানওয়ালা আগে থেকেই অপেক্ষা করছিলেন। সে দোকানে মালামাল কিনে টাকা দেওয়ার পর ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার পরিচিত ভ্যানওয়ালা তার পরিবারকে মুঠোফোনে জানান, এবং তার ছোট ভাই এসে তাকে দ্রুত বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পর সে ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে ওই রাত্রি আনুমানিক ১০ ঘটিকার সময় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করানো হয়। সেখানে ২ দিন চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে তার পরিবার তাকে বাড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে তার ছোট ভাই এই প্রতিবেদককে জানান, আমার বড় ভাই এখনো পরিপূর্ণভাবে সুস্থ না। তবে চিকিৎসা নেওয়ার পর থেকে সে মোটামুটি কথাবাত্রা বলতে পারছে। তিনি বলেন বাসটির মধ্যে এ ঘটনা ঘটলেও আমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা মোবাইল এসব কিছুই নিতে পারেনি সবকিছু ঠিকঠাক ছিল। তবে আমাদের সন্দেহ যে বইটি আমার ভাইকে পড়তে দিয়েছিল সে বইটিতে অজ্ঞান করার মত কেমিক্যাল ছিল বলে আমাদের ধারণা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা İlçe Haberleri জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 6 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন İlçe Haberleri ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 26 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি İlçe Haberleri কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। İlçe Haberleri চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি İlçe Haberleri চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 34 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন İlçe Haberleri নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views