সলঙ্গায় ৫০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষন,ধর্ষক আটক  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সলঙ্গায় ৫০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষন,ধর্ষক আটক 

শাহরিয়ার মোরশেদ avatar   
শাহরিয়ার মোরশেদ
সলঙ্গায় ৫০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষন,ধর্ষক আটক 
সলঙ্গায় ৫০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষন,ধর্ষক আটক 
ছবি: সংগৃহীত
৫০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে আব্দুস সামাদ । পরবর্তীতে শিশুটি অসুস্থ্য হয়ে গেলে পরিবারের লোকজনকে জানায়।....

 

শাহরিয়ার মোরশেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি 


সিরাজগঞ্জের সলঙ্গায় ৭০ বছরের বৃদ্ধের হাতে ১০বছরে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার  (২৮ আগষ্ট) উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক ছামাদ (৭০) কে আটক করেছে সলঙ্গা থানার পুলিশ।
আটক আব্দুস সামাদ (৭০) মাছিয়াকান্দি এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিশুটি স্কুল থেকে ফেরার পথে ৫০টাকার লোভ দেখিয়ে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের পরে শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়।

শুক্রবার (২৯ আগস্ট)   বিকেলে শিশুটির মা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাত্ক্ষণিক ধর্ষককে আটক করেন।

এ ঘটনায়, সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম জানান, ধর্ষনের অভিযোগে ধর্ষককে আটক করা হয়েছে। এবং মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Nenhum comentário encontrado


News Card Generator