শেরপুরে বিএনপি ছাড়লেন ২৪ নেতাকর্মী, জামায়াতে যোগদান | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বিএনপি ছাড়লেন ২৪ নেতাকর্মী, জামায়াতে যোগদান

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতাকর্মী ও সমর্থক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজলক্ষ্মী উচ্চ বিদ্যাল..
Eidok-এ শেয়ার
শেরপুরে বিএনপি ছাড়লেন ২৪ নেতাকর্মী, জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত শাখার সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ফয়জুর রহমান ফিরোজ যোগদানকারীদের উদ্দেশে বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক ইসলামী দল। শুধু যোগদান করলেই চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশের চলমান পরিস্থিতি ও জামায়াতের দেশপ্রেমমূলক কার্যক্রম তাদের অনুপ্রাণিত করেছে। তারা বিশ্বাস করেন, জামায়াতের নেতৃত্বই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
তাদের দাবি, বর্তমান বাস্তবতায় জামায়াত একটি “নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম” হয়ে উঠেছে, যা কল্যাণকামী নাগরিকদের আস্থার প্রতীক।

যারা বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন তারা হলেন– সোহেল রানা, মো. ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মো. মানিকুল, মো. ফারুক, মো. মামুন, মো. হাসান, মো. সাগর মিয়া, নোনা মিয়া, মো. রাকিবুল হাসান, ইবনে আনাজ, শফিকুল ইসলাম, সরাফাত মিয়া, হায়তুলা, মো. সেকান্দর আলী, মুসুদ, রফিকুল ইসলাম, মো. সিদ্দিক, মিলু মিয়া, মো. সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম এবং মো. মোখন।

যোগদান প্রসঙ্গে জামায়াতে ইসলামী নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, “যারা যোগ দিয়েছেন, তারা প্রায় দুই মাস আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রাথমিক কিছু বই পড়ার পর এবং সংগঠনের কার্যক্রম বুঝেই তারা দলে যোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “জামায়াতের সংগঠন কাঠামোতে ধাপে ধাপে সদস্যপদ দেওয়া হয়—প্রথমে সহযোগী সদস্য, তারপর কর্মী এবং সর্বশেষ রোকন বা পূর্ণ সদস্য। এই ২৪ জন এখন প্রাথমিক ধাপে আছেন। তারা কর্মী হওয়ার জন্য প্রয়োজনীয় সিলেবাস অধ্যয়ন করছেন। আশা করি এক-দুই মাসের মধ্যেই তারা দ্বিতীয় ধাপে উন্নীত হবেন।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি থেকে জামায়াতে এই দলবদল ইউনিয়ন পর্যায়ের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের যোগদান ভবিষ্যৎ প্রার্থী ও ভোটারদের অবস্থানকে প্রভাবিত করতে পারে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Chính trị নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 41 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Chính trị পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Chính trị টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Chính trị গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Chính trị গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Chính trị গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Chính trị জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 85 Views