শেরপুরে বিএনপি ছাড়লেন ২৪ নেতাকর্মী, জামায়াতে যোগদান | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বিএনপি ছাড়লেন ২৪ নেতাকর্মী, জামায়াতে যোগদান

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতাকর্মী ও সমর্থক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজলক্ষ্মী উচ্চ বিদ্যাল..
Eidok-এ শেয়ার
শেরপুরে বিএনপি ছাড়লেন ২৪ নেতাকর্মী, জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত শাখার সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ফয়জুর রহমান ফিরোজ যোগদানকারীদের উদ্দেশে বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক ইসলামী দল। শুধু যোগদান করলেই চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশের চলমান পরিস্থিতি ও জামায়াতের দেশপ্রেমমূলক কার্যক্রম তাদের অনুপ্রাণিত করেছে। তারা বিশ্বাস করেন, জামায়াতের নেতৃত্বই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
তাদের দাবি, বর্তমান বাস্তবতায় জামায়াত একটি “নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম” হয়ে উঠেছে, যা কল্যাণকামী নাগরিকদের আস্থার প্রতীক।

যারা বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন তারা হলেন– সোহেল রানা, মো. ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মো. মানিকুল, মো. ফারুক, মো. মামুন, মো. হাসান, মো. সাগর মিয়া, নোনা মিয়া, মো. রাকিবুল হাসান, ইবনে আনাজ, শফিকুল ইসলাম, সরাফাত মিয়া, হায়তুলা, মো. সেকান্দর আলী, মুসুদ, রফিকুল ইসলাম, মো. সিদ্দিক, মিলু মিয়া, মো. সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম এবং মো. মোখন।

যোগদান প্রসঙ্গে জামায়াতে ইসলামী নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, “যারা যোগ দিয়েছেন, তারা প্রায় দুই মাস আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রাথমিক কিছু বই পড়ার পর এবং সংগঠনের কার্যক্রম বুঝেই তারা দলে যোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “জামায়াতের সংগঠন কাঠামোতে ধাপে ধাপে সদস্যপদ দেওয়া হয়—প্রথমে সহযোগী সদস্য, তারপর কর্মী এবং সর্বশেষ রোকন বা পূর্ণ সদস্য। এই ২৪ জন এখন প্রাথমিক ধাপে আছেন। তারা কর্মী হওয়ার জন্য প্রয়োজনীয় সিলেবাস অধ্যয়ন করছেন। আশা করি এক-দুই মাসের মধ্যেই তারা দ্বিতীয় ধাপে উন্নীত হবেন।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি থেকে জামায়াতে এই দলবদল ইউনিয়ন পর্যায়ের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের যোগদান ভবিষ্যৎ প্রার্থী ও ভোটারদের অবস্থানকে প্রভাবিত করতে পারে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politik সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 115 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politik ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politik গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views