বাগেরহাটের রামপালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের রামপালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ ধামাচাপার চেষ্টা

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটের রামপালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তার অভিযোগ ধামাচাপার চেষ্টা
ছবি: সংগৃহীত
বাগেরহাট সংবাদদাতা
রামপালের ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক অলিউর রহমানের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রী (১০) কেয় হেনস্তা, ভয়ভীতি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক মল্লিক মাহফুজুর রহমান প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যে তদন্ত ভিন্নখাতে নিতে ওই শিক্ষক দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে জানা গেছে, ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়া মল্লিক মাহফুজুর রহমানের মেয়ে। ওই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান ওই শিক্ষক অলিয়ার রহমান। সেখানে তার কাছে প্রাইভেট পড়ার জন্য ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করতে থাকেন। এ পর্যায়ে দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। মাঝে মাঝে আক্রোশ মুলকভাবে ওই ছাত্রীকে স্কেল দিয়ে প্রহর করে আহত করে। এই ঘটনার প্রতিকার চেয়ে প্রাথমিক ভাবে প্রধান শিক্ষক শরীফুল ইসলামকে জানান। প্রধান শিক্ষক কোন প্রতিকার না করায় সহ শিক্ষক অলিয়ার আরো বেপরোয়া হয়ে ওঠেন। তিনি ওই ছাত্রীকে আবারো মারপিটসহ অপমান করেন। এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এখন শিক্ষককে দেখলে ভয়ে ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। এমন অবস্থায় মানসিক বিপর্যয়ে পড়েছে ওই পরিবারটি। তারা প্রতিকারের আশায় অপেক্ষা
 
করছেন। ওই শিক্ষকের বিরুদ্ধ ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এসব নিয়ে যতবার অভিযোগ হয়েছে, ততবারই তিনি ম্যানেজ করে পার পেয়ে গেছেন। এ বিষয়ে ছাত্রীর পিতা মাহফুজুর রহমানের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক অলিউর মাফ চেয়েছেন। অভিযুক্ত শিক্ষক অলিউর সকল অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদকসহ অন্য সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করেন। অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। তার নির্দেশনায় অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। কিছু অসংগতি পাওয়া গেছে। প্রকাশ্যে ও গোপনে তদন্ত চলমান আছে। ইতিমধ্যে ওই শিক্ষক বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছে বলে স্বীকার করেন এই কর্মকর্তা। তিনি আরো বলেন অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা আইন-আদালত শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 207 ভিউ নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত আইন-আদালত নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 78 ভিউ সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা আইন-আদালত সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 67 ভিউ শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে আইন-আদালত শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 69 ভিউ তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব আইন-আদালত তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 55 ভিউ তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 68 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 63 ভিউ