খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে… | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

****
Eidokでシェア
খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা
写真:提供

 

 

 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোড়াগেটস্থ নিজস্ব জায়গায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে খুলনার ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা।

 অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রস্তাবিত ১২ তলা বিশিষ্ট কল্যাণ ভবনটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আইকনিক। ভবনটিতে শপিংমল, সুইমিংপুল, সিনেকমপ্লেক্স, ফুডকোর্ট, সেমিনারকক্ষসহ সকল ধরণের সুযোগ-সুবিধা থাকবে। এই ভবনের আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে। এর নির্মাণ সম্পন্ন হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মহাপরিচালক ভবনটি নির্মাণে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন। 

 খুলনার বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) নুসরাত আইরিন, কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান-সহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা বক্তৃতা করেন।

 

コメント 0

コメントがありません

関連記事

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 地区ニュース পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 地区ニュース ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 地区ニュース দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 80 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 地区ニュース চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 地区ニュース লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views