চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা..

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা..
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা..
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা..

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী রুবেলকে (৩৫) গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার সাথে থাকা মো. মোরশেদ (২৮) নামের একজন আহত হয়েছে বলে জানা গেছে এবং আজিম নামের অপর একজন গুলির শব্দে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন ৫ নম্বর ওর্য়াড হারুয়ালছড়ি ইকুপার্ক সংলগ্ন একটি বসতঘরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত রুবেল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন।

থানা সূত্রে জানা যায়, রুবেল পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ির একটি বসতঘরে ছিলো। তার সাথে ছিলো মোরশেদ ও আজিম নামের দুই সহযোগী। বুধবার দিনগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে হঠাৎ একদল সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালায়। প্রথমে ঘরের বাইরে শর্টগানের একটি গুলি ছুড়লে শব্দ শুনে পালিয়ে যায় আজিম। তারা ভেতরে প্রবেশ করে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে এবং গুলি করে হত্যা করে। তার বাম হাতে গুলি করে, গলার বাম পাশে জবাই করে, বাম হাতের কব্জির অর্ধেক অংশ ও অন্ডকোষ কাটা, বাম পায়ে কোপ দেয়া ছিলো।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা মোরশেদের হাতেও কুপিয়ে যখম করার আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখন চট্টগ্রাম ম্যাডিকেলে চিকিৎসাধীন বলে জানা গেছে।

 ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজিমকে থানায় আনা হলে সে কাউকে চিনতে পারেনি বলে জানান এবং হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদের মোবাইলটি জব্দ করা হয়েছে। কারা কেনো এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator