চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ স-ন্ত্রাসী রুবেলকে (৩৫) গু-লি করে কু-পিয়ে হ-ত্যা করেছে দু-র্বৃত্তরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী রুবেলকে (৩৫) গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার সাথে থাকা মো. মোরশেদ (২৮) নামের একজন আহত হয়েছে বলে জানা গেছে এবং আজিম নামের অপর একজন গুলির শব্দে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন ৫ নম্বর ওর্য়াড হারুয়ালছড়ি ইকুপার্ক সংলগ্ন একটি বসতঘরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত রুবেল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন।

থানা সূত্রে জানা যায়, রুবেল পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ির একটি বসতঘরে ছিলো। তার সাথে ছিলো মোরশেদ ও আজিম নামের দুই সহযোগী। বুধবার দিনগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে হঠাৎ একদল সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালায়। প্রথমে ঘরের বাইরে শর্টগানের একটি গুলি ছুড়লে শব্দ শুনে পালিয়ে যায় আজিম। তারা ভেতরে প্রবেশ করে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে এবং গুলি করে হত্যা করে। তার বাম হাতে গুলি করে, গলার বাম পাশে জবাই করে, বাম হাতের কব্জির অর্ধেক অংশ ও অন্ডকোষ কাটা, বাম পায়ে কোপ দেয়া ছিলো।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা মোরশেদের হাতেও কুপিয়ে যখম করার আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখন চট্টগ্রাম ম্যাডিকেলে চিকিৎসাধীন বলে জানা গেছে।

 ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজিমকে থানায় আনা হলে সে কাউকে চিনতে পারেনি বলে জানান এবং হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদের মোবাইলটি জব্দ করা হয়েছে। কারা কেনো এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 49 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 59 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 52 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 131 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 59 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 76 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 84 ভিউ