সাদাপাথর লুট: ২ হাজার আসামির বিরুদ্ধে মামলা | আই নিউজ বিডি

সাদাপাথর লুট: ২ হাজার আসামির বিরুদ্ধে মামলা

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে সরকার। খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ পদক..
Eidok-এ শেয়ার
সাদাপাথর লুট: ২ হাজার আসামির বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৮ আগস্ট) খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে শুনানিকালে এ প্রতিবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনার পর ১৫ আগস্ট কোম্পানিগঞ্জ থানায় মামলা (নং-০৯) দায়ের করা হয়। এতে খনিজ সম্পদ আইন ছাড়াও দণ্ডবিধির ৩৭৯ ও ৪৩১ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ১৫০০–২০০০ জন ব্যক্তি পাথর লুট করে নিয়ে যায়।

আদালতের নির্দেশে পরিবেশগত ও আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত সচিব (অপারেশন্স), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আহ্বায়ক করে 

বুয়েটের একজন অধ্যাপকসহ ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এফিডেভিটে জানিয়েছেন, লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে, দায়ী ব্যক্তিদের তালিকা প্রণয়ন অব্যাহত রয়েছে এবং কোয়ারি এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন পত্রিকায় সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৪ আগস্ট রুল জারি করে এবং স্থানীয় প্রশাসনকে লুট হওয়া পাথর উদ্ধার করে পুনঃস্থাপনের নির্দেশ দেয়। একই সঙ্গে জেলা প্রশাসন, বিজিবি, র‌্যাবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ীদের তালিকা প্রণয়ন করে ১৫ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আদালত পরিবেশ সচিব ও খনিজ সম্পদ সচিবকে নির্দেশ দিয়েছেন, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পাথর অপসারণে পরিবেশের কতটা ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে দিন-রাত তদারকির জন্য মনিটরিং টিম গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Verbrechen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Verbrechen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Verbrechen থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Verbrechen সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Verbrechen কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views