ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পৃথক দুটি স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর ও পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘ..
分享到 Eidok
ময়মনসিংহে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
图片:来源收集

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে শিশুদের পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অসাবধানতাবশত তামিম ও হোসাইন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুজনকে খুঁজে না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক পর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন।
দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এটি নিছক দুর্ঘটনা।”


বাংলাদেশে প্রায়ই গ্রামীণ অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের অবাধ চলাফেরা, পানির ধারে খেলাধুলা ও পরিবারের অসতর্কতা এর প্রধান কারণ। গ্রামে অধিকাংশ বাড়ির পাশেই পুকুর বা জলাশয় থাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতেই জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 区域新闻 আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 19 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 区域新闻 বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 区域新闻 বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 83 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 区域新闻 ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 区域新闻 জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 区域新闻 ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 区域新闻 কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views