হবিগঞ্জে বিজিবি'র ২৪ ঘণ্টার অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে বিজিবি'র ২৪ ঘণ্টার অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ

****
Eidok پر شیئر
হবিগঞ্জে বিজিবি'র ২৪ ঘণ্টার অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ
تصویر: ماخوذ

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একদিনের বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিয়ার, বাসমতি চাল, ফুচকা আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকার কসমেটিকস এবং চোরাচালানী পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট- সাতছড়ি, রোডের তেলিয়াপাড়া এলাকায গতকাল ২৬ আগস্ট ২০২৫ বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে, যার সিজার মূল্য প্রায় ৫৩ লক্ষ ৩২ হাজার ৮০০ টাকা।

এছাড়াও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ এবং মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করে, যার সিজার মূল্য ৪৪ হাজার ৭৫০ টাকা।

অপর দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী এবং কাকমারাছড়া বিওপির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় মদ, ফুচকাসহ বিপুল সংখ্যক আতশবাজি জব্দ করে, যার সিজার মূল্য ৮৮ হাজার ৩০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, "আমাদের দায়িত্বপূর্ণ এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। দেশ ও যুবসমাজকে রক্ষা করার জন্য সকল প্রকার মাদক ও মাদক ব্যবসাযীদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় আমাদের অপারেশন পরিচালিত হচ্ছে। যার সফলতার প্রমাণ নিয়মিত ভাবে সীমান্ত এলাকায় মাদক জব্দ। আমরা এসব মাদকের গড ফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
তিনি উল্লেখ করে বলেন,'চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৫৫ বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جرم ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান جرم ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি جرم চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جرم মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা جرم কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার جرم শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ جرم মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 146 Views