সিলেট রেঞ্জে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুরে… | আই নিউজ বিডি

সিলেট

সিলেট রেঞ্জে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুরে মোহাম্মদ সহিদ উল্ল্যা

****
Condividi su Eidok
সিলেট রেঞ্জে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুরে মোহাম্মদ সহিদ উল্ল্যা
Foto: archivio

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
সিলেট রেঞ্জ পুলিশের জুলাই/২০২৫ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সভায় মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়। মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ওয়ারেন্ট তামিল, সমনজারি এবং নন-এফআইআর দাখিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই (নি:) আব্দুস সামাদ আজাদ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। সভায় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান
বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা করেন এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামীর দিনগুলো পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Politica লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 50 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Politica নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 120 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Politica গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 69 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Politica আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 48 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Politica পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 56 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politica নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 69 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politica নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 99 Views