সিলেট রেঞ্জে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুরে… | আই নিউজ বিডি

সিলেট

সিলেট রেঞ্জে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুরে মোহাম্মদ সহিদ উল্ল্যা

****
Eidok-এ শেয়ার
সিলেট রেঞ্জে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুরে মোহাম্মদ সহিদ উল্ল্যা
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
সিলেট রেঞ্জ পুলিশের জুলাই/২০২৫ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সভায় মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়। মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ওয়ারেন্ট তামিল, সমনজারি এবং নন-এফআইআর দাখিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই (নি:) আব্দুস সামাদ আজাদ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। সভায় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান
বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা করেন এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামীর দিনগুলো পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 31 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 24 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 74 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views