ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আতাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ—'ফ্যাসিবাদী শক্তির বিচার চাই

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ এবং অন্যান্য নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও বি
Bagikan di Eidok
ব্রাহ্মণবাড়িয়ায় আতাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ—'ফ্যাসিবাদী শক্তির বিচার চাই
Foto: dikumpulkan
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ এবং অন্যান্য নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় এবং শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকার তীব্র নিন্দা জানান। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংহতি বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। সারজিস আলমের হুঁশিয়ারি: সারজিস আলম বলেন, “খুনি ও ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসররা এখনও ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। আদালতের মতো একটি পবিত্র স্থানে কীভাবে এমন নৃশংস হামলা চালানো হলো, সেটির জবাব দিতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে জনগণ প্রশাসনের বিরুদ্ধে আস্থা হারাবে।” আখতার হোসেনের তীব্র ক্ষোভ: আখতার হোসেন বলেন, “সম্প্রতি খুলনা রেলস্টেশনের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরে আসবে’ বার্তা দেখানো হয়েছে। গতকাল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণহত্যাকারী ছাত্রলীগ ফুল দিয়ে প্রকাশ্যে শক্তি প্রদর্শন করেছে। ইতোমধ্যে আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয়েছে। আজ আবার আতাউল্লাহ ভাইয়ের ওপর হামলা হলো। এই অপতৎপরতা প্রতিহত না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে।” আরিফ সোহেলের সংহতি বক্তব্য: আরিফ সোহেল বলেন, “ফ্যাসিবাদী ও গণহত্যাকারী শক্তি পরাজয়ের পরও বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের অনেক সহযোদ্ধা এখনো হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আইনশৃঙ্খলা বাহিনী এসব হামলাকারীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে ব্যর্থ হলে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই তাদের জবাব দেবে।” নাসীরুদ্দীন পাটওয়ারীর কঠোর বক্তব্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জাতীয় নাগরিক কমিটির ওপর হামলা মানে জনগণের অভ্যুত্থানের ওপর হামলা। এই হামলার পেছনে যারা জড়িত, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, তাকে অনতিবিলম্বে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করতে হবে। তার আইনজীবী সনদ বাতিলের পাশাপাশি হামলায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। গত ১৫ বছরে ফ্যাসিবাদী আওয়ামী বাকশালীদের অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে। খুনি হাসিনাসহ সকল দোসরদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।” প্রতিবাদী এই সমাবেশ থেকে বক্তারা সরকারের অবহেলা ও ফ্যাসিবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন নেতাকর্মীরা।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 23 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 13 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 32 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Lainnya ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Lainnya বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Lainnya নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views