হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি | আই নিউজ বিডি

হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে "মৎস্য সপ্তাহ-২০২৫" উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার হাজাছড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক। এ সময় ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখসহ অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে দেশব্যাপী আয়োজিত “মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজিবির এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। এতে করে বিজিবি ও বেসামরিক জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

注释 0

没有找到评论

相关文章

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 独家 ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 120 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 独家 এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 独家 এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 65 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 独家 সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 独家 অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 89 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 独家 ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 102 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 独家 ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 118 Views