১'শ ৩০ কোটি টাকার কোকেন নিয়ে গায়নার নারী বিমানবন্দরে আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১'শ ৩০ কোটি টাকার কোকেন নিয়ে গায়নার নারী বিমানবন্দরে আটক..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
১'শ ৩০ কোটি টাকার কোকেন নিয়ে গায়নার নারী বিমানবন্দরে আটক..
১'শ ৩০ কোটি টাকার কোকেন নিয়ে গায়নার নারী বিমানবন্দরে আটক..
ছবি: সংগৃহীত
****

১শ' ৩০ কোটি টাকার কোকেনসহ
গায়ানার এক নারী বিমানবন্দরে আটক

শহিদুল ইসলাম খোকন : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ গায়ানার এক নারীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটককৃত কোকেনের পরিমাণ প্রায় সাড়ে ৮ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৩০ কোটি টাকা।
মঙ্গলবার রাতে শুল্ক গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ওই যাত্রীকে শনাক্ত করে। আটককৃত  যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে তাদের মহাপরিচালকের কাছে একটি গোপন খবর আসে। ওই খবরে বলা হয়, কাতার এয়ারওয়েজের দোহা থেকে আসা একটি ফ্লাইটে একজন যাত্রী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়।
রাত আড়াইটার দিকে ফ্লাইটটি অবতরণ করলে গোয়েন্দারা পেতুলা স্টাফেলের পরিচয় নিশ্চিত করেন। এরপর তার ব্যাগ স্ক্যান করে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত এই মাদক পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের পরীক্ষায় কোকেন বলে প্রমাণিত হয়। বর্তমানে পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Walang nakitang komento


News Card Generator