‘কবর জিয়ারত করতে দাদার বাসায় গিয়েছিলাম’ - আফ্রিদি | আই নিউজ বিডি

‘কবর জিয়ারত করতে দাদার বাসায় গিয়েছিলাম’ - আফ্রিদি

জুলাই গণহত্যা মামলার আসামি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।..
Eidok-এ শেয়ার
‘কবর জিয়ারত করতে দাদার বাসায় গিয়েছিলাম’ -  আফ্রিদি
ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ আফ্রিদি জানান, তিনি বরিশালে দাদার বাড়িতে অবস্থান করছিলেন। বাবাকে গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতেই সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”
গ্রেপ্তারের পর পুলিশকে তিনি আরও বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট।”

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোট ২৫ জনকে  উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
    • মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    • দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    • তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন
তৌহিদ আফ্রিদি মামলার ১১ নম্বর আসামি।

এই মামলায় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও আসামি করা হয়েছে। গত ১৭ আগস্ট তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, মামলার তদন্তের অংশ হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exklusiv ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 108 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exklusiv এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exklusiv এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exklusiv সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exklusiv অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 85 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exklusiv ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 97 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exklusiv ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 117 Views