ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪

****
Eidok पर शेयर करें
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪
फ़ोटो: संग्रहीत

ঠাকুরগাঁও,‌ সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে রাণীশংকৈল নেকমরদ সড়কের করনাইট নয়াবস্তি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর কাশিপুর এলাকার সোলেমানের ছেলে। আহতরা হলেন — সঞ্জয় (২৫) ,মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও শিশু সানিয়াত (২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চা সানিয়াত সহ মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় রায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার করেন। মুক্তারুল ইসলাম, সুলতানা ও শিশু বাচ্চা সানিয়াত প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন अन्य বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 29 Views জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর अन्य জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর 59 Views ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা अन्य ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা 40 Views রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! अन्य রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 139 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি अन्य ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 97 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি अन्य এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 92 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব अन्य ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 92 Views