ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪

****
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও,‌ সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে রাণীশংকৈল নেকমরদ সড়কের করনাইট নয়াবস্তি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর কাশিপুর এলাকার সোলেমানের ছেলে। আহতরা হলেন — সঞ্জয় (২৫) ,মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও শিশু সানিয়াত (২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চা সানিয়াত সহ মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় রায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার করেন। মুক্তারুল ইসলাম, সুলতানা ও শিশু বাচ্চা সানিয়াত প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Andere ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 58 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Andere এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 74 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Andere ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 79 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Andere ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Andere লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 56 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Andere হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 74 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Andere হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views