রাঙ্গুনিয়ার সাংবাদিককে গুমের হুমকি | আই নিউজ বিডি

রাঙ্গুনিয়ার সাংবাদিককে গুমের হুমকি

****
اشتراک‌گذاری در Eidok
রাঙ্গুনিয়ার সাংবাদিককে গুমের হুমকি
عکس: گردآوری‌شده

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাংবাদিক নেজাম উদ্দীন সম্প্রতি গুমের হুমকির মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, গত মাসে তিনি দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নেজাম উদ্দীন দৈনিক আলোকিত সকাল ও আশ্রয় প্রতিদিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।

নেজাম উদ্দীন জানান, ২১শে আগস্ট তারিখে তিনি 'চট্টগ্রামে বিতর্কিত যুবক বিজেপির নেতা হওয়ার রহস্য' এবং 'হাছান মাহমুদের ভ্যানগার্ড ইকরাম এখন বিজেপির চট্টগ্রাম জেলা নেতা' শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদনে উল্লিখিত ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা কিছু মহলের অসন্তোষের কারণ হয়। এক পর্যায়ে ০১৭৮৬১৭৯৭৪৭ নাম্বার থেকে তিনি হুমকি পান।

হুমকির ভাষ্য অনুযায়ী, তাকে বলা হয়, 'আমার নেতার নামে যে নিউজ করছিলি, ৪৮ ঘণ্টার মধ্যে ডিলেট করে ক্ষমা চাইবি। না হলে তুই যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সময় ছাত্রলীগের প্রোগ্রামে ছবি তুলছিলি তা দিয়ে বারোটা বাজিয়ে দেবো। গুম করাও সময়ের ব্যাপার।'

নেজাম উদ্দীন আরও জানান, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকেও তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, '২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সময়কার একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এখন ২০২৫ সালে এসে এইসব আজগুবি তথ্য দিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চাইছে। আমি দ্রুত আইনি ব্যবস্থা নেবো এবং সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।'

সাংবাদিক মহল এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও সাংবাদিকদের জন্য নিরাপত্তাহীনতার চিত্র বলে আখ্যা দিয়েছেন। 

বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের হুমকি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার ওপরেই নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরেও ব্যাপক প্রভাব ফেলে। তারা মনে করেন, এ ধরনের ঘটনা সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং সত্য উদঘাটনের কাজে বাধা প্রদান করে।

সাংবাদিক সমাজ ও নাগরিক অধিকার কর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, 'এ ধরনের অপরাধের যথাযথ বিচার নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।'

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেজাম উদ্দীন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'আমি আশাবাদী যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।'

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 79 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 86 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جرم মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 54 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جرم ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 65 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান جرم ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 73 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি جرم চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 46 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جرم মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 98 Views