বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন। | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন।

বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।..
I-share sa Eidok
বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন।
Larawan: kuha mula sa arkibo

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

স্টাফ রিপোর্টার:মোঃ বোরহান উদ্দিন 

 

 

বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার হারেজ ড্রাইভারের ছেলে ট্রাকচালক আবদুর রশিদ, একই উপজেলার কৈগাড়ীর শাহজাহান আলীর ছেলে চালকের সহকারী সোহেল রানা ও শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের হবিবর কসাইয়ের ছেলে রঞ্জু।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, দিনাজপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ২২ আগস্ট সদর থানায় লিখিত অভিযোগ করেন। ১৯ আগস্ট আসামিরা দিনাজপুরের হিলি থেকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারি চাল’ ঢাকার আশুলিয়ায় পৌঁছে দেওয়ার নামে সাড়ে ১৭ হাজার টাকা ভাড়ায় চুক্তি করেন। চালের মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। ২০ আগস্ট রাতে তারা চালভর্তি ট্রাক নিয়ে রওনা দেন। কিন্তু তারা চাল গন্তব্যে পৌঁছে না দিয়ে বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন।

 

ডিবির কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল পরিবহণের চুক্তি নিয়ে তা আত্মসাৎ করে আসছিলেন। আসামিদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ছয়টি, আবদুর রশিদের ও সোহেল রানার বিরুদ্ধে একটি করে মামলা বিচারাধীন। তাদের শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 12 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views