বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন। | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন।

বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৩ জন।
ছবি: সংগৃহীত

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

স্টাফ রিপোর্টার:মোঃ বোরহান উদ্দিন 

 

 

বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার হারেজ ড্রাইভারের ছেলে ট্রাকচালক আবদুর রশিদ, একই উপজেলার কৈগাড়ীর শাহজাহান আলীর ছেলে চালকের সহকারী সোহেল রানা ও শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের হবিবর কসাইয়ের ছেলে রঞ্জু।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, দিনাজপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ২২ আগস্ট সদর থানায় লিখিত অভিযোগ করেন। ১৯ আগস্ট আসামিরা দিনাজপুরের হিলি থেকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারি চাল’ ঢাকার আশুলিয়ায় পৌঁছে দেওয়ার নামে সাড়ে ১৭ হাজার টাকা ভাড়ায় চুক্তি করেন। চালের মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। ২০ আগস্ট রাতে তারা চালভর্তি ট্রাক নিয়ে রওনা দেন। কিন্তু তারা চাল গন্তব্যে পৌঁছে না দিয়ে বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন।

 

ডিবির কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল পরিবহণের চুক্তি নিয়ে তা আত্মসাৎ করে আসছিলেন। আসামিদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ছয়টি, আবদুর রশিদের ও সোহেল রানার বিরুদ্ধে একটি করে মামলা বিচারাধীন। তাদের শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন اخبار منطقه বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি اخبار منطقه মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 60 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু اخبار منطقه প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় اخبار منطقه মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি اخبار منطقه রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views