দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর নাঈম, বগুড়ার ব্যবসায়ী এখনো… | আই নিউজ বিডি

বগুড়া

দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর নাঈম, বগুড়ার ব্যবসায়ী এখনো কারাগারে

সিলেটের ওসমানীনগরে দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন রবিউল ইসলাম নাঈম (১৪)। এ ঘটনায় আলোচনায় এসেছে বগুড়ার শিবগঞ্জের ব্যবসায়ী বুলবুল ফকির, যিনি কিশোর নাঈমকে হত্যা মামলায় এখনো কারাগারে রয়েছেন।..
Partilhar no Eidok
দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর নাঈম, বগুড়ার ব্যবসায়ী এখনো কারাগারে
Foto: arquivo

শেরপুর(প্রতিনিধি)বগুড়া:



শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজারের নবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে কুলাউড়া থানা পুলিশ নাঈমকে জীবিত উদ্ধার করে। পরে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক।

নাঈম সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কণাই মিয়ার ছেলে। জানা যায়, ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় বুলবুল ফকিরের রেস্টুরেন্টে কাজ করতো নাঈম। গত ২৪ জুলাই হঠাৎ উধাও হয়ে যায় সে।


এরপর ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার হলে সেটিকে নাঈম হিসেবে শনাক্ত করে ৫ আগস্ট দাফন সম্পন্ন করা হয়। পরে নাঈমের পরিবার কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে এবং রেস্টুরেন্ট মালিক বগুড়ার বুলবুল ফকিরকে আসামি করা হয়। তিনি বর্তমানে কারাগারে।


মামলার তদন্তে গিয়ে কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান শনিবার নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে জীবিত উদ্ধার করেন। এরপর আদালতে পাঠানো হয়েছে কিশোরকে।

এ বিষয়ে পরিবারের কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইলে পাওয়া যায়নি।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Notícias do distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views