দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর নাঈম, বগুড়ার ব্যবসায়ী এখনো… | আই নিউজ বিডি

বগুড়া

দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর নাঈম, বগুড়ার ব্যবসায়ী এখনো কারাগারে

সিলেটের ওসমানীনগরে দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন রবিউল ইসলাম নাঈম (১৪)। এ ঘটনায় আলোচনায় এসেছে বগুড়ার শিবগঞ্জের ব্যবসায়ী বুলবুল ফকির, যিনি কিশোর নাঈমকে হত্যা মামলায় এখনো কারাগারে রয়েছেন।..
Eidok-এ শেয়ার
দাফনের ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর নাঈম, বগুড়ার ব্যবসায়ী এখনো কারাগারে
ছবি: সংগৃহীত

শেরপুর(প্রতিনিধি)বগুড়া:



শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজারের নবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে কুলাউড়া থানা পুলিশ নাঈমকে জীবিত উদ্ধার করে। পরে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক।

নাঈম সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কণাই মিয়ার ছেলে। জানা যায়, ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় বুলবুল ফকিরের রেস্টুরেন্টে কাজ করতো নাঈম। গত ২৪ জুলাই হঠাৎ উধাও হয়ে যায় সে।


এরপর ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার হলে সেটিকে নাঈম হিসেবে শনাক্ত করে ৫ আগস্ট দাফন সম্পন্ন করা হয়। পরে নাঈমের পরিবার কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে এবং রেস্টুরেন্ট মালিক বগুড়ার বুলবুল ফকিরকে আসামি করা হয়। তিনি বর্তমানে কারাগারে।


মামলার তদন্তে গিয়ে কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান শনিবার নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে জীবিত উদ্ধার করেন। এরপর আদালতে পাঠানো হয়েছে কিশোরকে।

এ বিষয়ে পরিবারের কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইলে পাওয়া যায়নি।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Районные новости বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Районные новости মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 60 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Районные новости প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Районные новости মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Районные новости রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Районные новости খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Районные новости রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views