চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন

****
Eidok पर शेयर करें
চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন
फ़ोटो: संग्रहीत

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন-এর নেতৃত্বে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোডাউন।

শোডাউনটি চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক— একাধিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পতেঙ্গা সি-বিচে এসে শেষ হয়। এতে অংশ নেয়া হাজারো নেতা-কর্মী ও সমর্থকের পদচারণায় এলাকা ছিল মুখরিত। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সুসজ্জিত মিছিলটি সাধারণ মানুষের মনোযোগও আকর্ষণ করে।

প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“মানবতার কল্যাণে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা মাঠে নেমেছি। মানুষ পরিবর্তন চায়, ইসলামি শাসন চায়—সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি আরও বলেন,জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ চট্টগ্রাম-১১ আসনে আমরাই বিজয়ী হবো।

স্থানীয় নেতারা বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই এমন জনসমাগম ও সুশৃঙ্খল শোডাউনই প্রমাণ করে—আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন এই আসনে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন।

শান্তিপূর্ণভাবে শোডাউনটি সম্পন্ন হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। স্থানীয় প্রশাসন জানায়, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে राजनीति নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 80 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি राजनीति গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা राजनीति আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর राजनीति পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের राजनीति নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া राजनीति নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 85 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের राजनीति পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 64 Views