ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

****
שיתוף ב-Eidok
ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক
צילום: ארכיון

ঠাকুরগাঁও, সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করে বিজিবির একটি টহল দল।
বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে গরুর ঘাস কাটতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। পরে ঘাস কেটে ফেরার পথে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৩২)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।
৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটককৃতরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় তার কাটার কাছে চলে গিয়েছিল। তবে তারা ঘাস কাটার উদ্দেশ্যে নাকি অন্যকোনো কারণে গিয়েছিল তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এভাবে অনেকে ঘাস কাটার ছলে বস্তার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদের থানায় প্রেরণ করেছি।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ בינלאומי যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 69 Views হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি בינלאומי হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 58 Views চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল בינלאומי চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 99 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ בינלאומי লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 93 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল בינלאומי চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 87 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  בינלאומי আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  84 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ בינלאומי সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 110 Views