লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার | আই নিউজ বিডি

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ..
Condividi su Eidok
লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার
Foto: archivio

মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) সদস্য মুনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মুনিরুল মোটর সাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পুলিশের টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার মুনিরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crimine মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 51 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crimine কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 60 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crimine শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 52 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crimine মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 131 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Crimine রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 59 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Crimine ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 76 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Crimine কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 84 Views