উদ্বোধন হলো স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’ | আই নিউজ বিডি

উদ্বোধন হলো স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

উদ্বোধন হলো স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’
Podijeli na Eidoku
উদ্বোধন হলো স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’
Foto: arhiva

উদ্বোধন হলো স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

অবশেষে উদ্বোধন হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’।

আজ বুধবার (২০ আগষ্ট ২০২৫) সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুটির লেন সংখ্যা দুইটি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। সেতুটি নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)।

সেতুর উদ্বোধনের ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের মতে, এ সেতু ঘিরে এলাকায় শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

অন্যদিকে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর হয়ে কুড়িগ্রামের যোগাযোগ দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। ফলে জাতীয় অর্থনীতিতে এ সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Komentari 0

Nema komentara

povezani članci

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Vijesti iz okruga পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Vijesti iz okruga ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Vijesti iz okruga দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Vijesti iz okruga চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Vijesti iz okruga নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Vijesti iz okruga লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views