বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ | আই নিউজ বিডি

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট আংশিক খুলে পানি নিঃসরণ শুরু করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্..
Eidok-এ শেয়ার
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

বুধবার (২০ আগস্ট) সকালে কাপ্তাই পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উজান ও ভাটির এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধ ও স্পিলওয়ের ওপর চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।

কয়সুল বারী আরও বলেন, “পানি ছাড়ার এই প্রক্রিয়াটি নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে, যাতে হ্রদের নিরাপত্তা এবং আশপাশের এলাকার সুরক্ষা নিশ্চিত করা যায়।”

প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৮ দশমিক ২৩ ফুট এমএসএল। নির্ধারিত বিপৎসীমা হলো ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ, মাত্র ০.৭৭ ফুট দূরেই পানি বিপৎসীমা অতিক্রম করবে।

কাপ্তাই হ্রদে পানির স্তর বাড়তে থাকায় স্থানীয়দের বন্যা পরিস্থিতির জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 73 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 102 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর Andere মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views