৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড | আই নিউজ বিডি

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আদালত নাজমুল হোসেন (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন । ..
Eidokでシェア
৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
写真:提供

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পুর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে সন্তান সাবিয়া খাতুন পার্শ্ববর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এ সময় ময়শারের ছেলে নাজমুল  ফুসলিয়ে ঘরের ভেতর নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে। 
এ ঘটনায় নিহত সাবিয়ার বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে আদালতে ময়নাতদন্ত, স্বাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে এ আদেশ দেন আদালত ।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান  ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন সরোয়ার কবির মিথুন।

コメント 0

コメントがありません