ভাওয়াল কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল | আই নিউজ বিডি

ভাওয়াল কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
ভাওয়াল কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল..
ভাওয়াল কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল..
ছবি: সংগৃহীত
গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নব গঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন (স্টাফ রিপোর্টার) 

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আরিফুল ইসলাম আবীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম হৃদয়, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সোহেল রানা, সাব্বির বিন রুহুল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ‘ফ্যাসিস্ট সরকারের’ কারণে ভাওয়াল কলেজে ছাত্ররাজনীতি স্থবির হয়ে ছিল। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সেখানে আবারো প্রাণ ফিরে এসেছে বলে তারা উল্লেখ করেন। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকবে বলেও আশ্বাস দেন বক্তারা।

এ সময় তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

Nessun commento trovato


News Card Generator