বাইক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল ১৩ নং পাহাড়তলী… | আই নিউজ বিডি

বাইক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন

চট্টগ্রাম নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন আবারও প্রমাণ করলো যে তারা শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং সাধারণ মানুষের দুঃসময়ের পাশে থাকা একটি আস্থার নাম।..
Поделиться в Eidok
বাইক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন
Фото: из открытых источников

সম্প্রতি ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভয়াবহ এক বাইক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ছাত্র সজীব নিহত হয় এবং অপর ছাত্র শাহীন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পরপরই পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।

সংগঠনের পক্ষ থেকে নিহত সজীবের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত শাহীন-এর চিকিৎসার জন্য ৫০ হাজার দুইশত বিশ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সর্বমোট ৬০ হাজার দুইশত বিশ টাকা (৳৬০,২২০/-) সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগ্রহ করে উভয় পরিবারকে প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন,
“আমরা সবসময় চেষ্টা করি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। এই সহায়তা কোনো ক্ষতিপূরণ নয়, বরং মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য প্রচেষ্টা। ভবিষ্যতেও পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন মানুষের আস্থার জায়গা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে যারা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আহত শাহীন-এর দ্রুত সুস্থতা ও নিহত সজীবের রুহের মাগফেরাত কামনা করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। তারা আশা প্রকাশ করেন, পাহাড়তলী সেচ্ছাসেবক সংগঠন ভবিষ্যতেও এভাবেই সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Другой কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 188 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views