নোবিপ্রবিতে মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ | আই নিউজ বিডি

নোবিপ্রবিতে মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তি ও অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।..
Eidok-এ শেয়ার
নোবিপ্রবিতে মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেন— “বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “তোমার নেতা আমার নেতা, প্রিয় নবী মোস্তফা” ইত্যাদি।

অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম তাকরিমের মেসেঞ্জার কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আল্লাহ, মহানবী (সা.), উম্মুল মু’মিনিন আয়েশা (রা.) এবং পবিত্র কোরআনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

এ ঘটনায় মুসলিম শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ লিখিত বক্তব্যে বলেন, “এ ধরনের মন্তব্য শুধু নোবিপ্রবির শিক্ষার্থীদের নয়, বরং সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে। অতীতেও যারা মহানবীকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশে শিক্ষার্থীরা কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মহানবীর (সা.) সম্মান রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ সংবিধান ও বিদ্যমান আইনের আলোকে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি দুটি হলো—
১. অভিযুক্ত শিক্ষার্থীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এক সপ্তাহের মধ্যে তদন্তসাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিজেন্ট বোর্ডের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।
তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত בלעדי ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 93 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার בלעדי এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 117 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার בלעדי এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ בלעדי সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 88 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন בלעדי অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 76 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন בלעדי ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 85 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু בלעדי ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 112 Views