পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার | আই নিউজ বিডি

পাবনা

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।..
Eidok-এ শেয়ার
পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

সোমবার (১৮ আগস্ট) ভোরে পৌরসভার সাহেবপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতে কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকার কয়েকজন জানান, নিহত দুই নারী ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং প্রায়ই ওই এলাকায় দেখা যেত।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিবারের খোঁজ পাওয়া গেলে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 53 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ