পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার | আই নিউজ বিডি

পাবনা

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।..
Eidok-এ শেয়ার
পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

সোমবার (১৮ আগস্ট) ভোরে পৌরসভার সাহেবপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতে কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকার কয়েকজন জানান, নিহত দুই নারী ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং প্রায়ই ওই এলাকায় দেখা যেত।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিবারের খোঁজ পাওয়া গেলে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheter বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheter মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheter প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheter মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheter রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views