নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।..
Eidok-এ শেয়ার
নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন টিপু মুন্সী। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে হঠাৎ এক বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। সেখানে ঝাঁড়ফুকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হন ওঝা। পরে পরিবারের সদস্যরা টিপুকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, টিপু মুন্সীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তিনি আরও বলেন, সাপের দংশনের পর দ্রুত চিকিৎসা না পেলে রোগীর জীবন বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল বলেন, “টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”টিপু মুন্সী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। 

চিকিৎসকরা বলছেন, সাপের দংশনের পর কোনো ধরনের ঝাঁড়ফুক বা বিলম্ব না করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। দেশে  এখন প্রায় প্রতিটি জেলা হাসপাতালে অ্যান্টি-ভেনম রাখা রয়েছে। সময়মতো এ চিকিৎসা পেলে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্থানীয় সমাজকর্মীরা জানিয়েছেন, এখনো অনেক মানুষ সাপের দংশনকে কুসংস্কারের সঙ্গে যুক্ত করে চিকিৎসার পরিবর্তে ঝাঁড়ফুকের ওপর নির্ভর করেন। তারা মনে করেন, এ বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ضلع کی خبریں সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 11 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 37 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 311 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ضلع کی خبریں ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views