চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের। | আই নিউজ বিডি

চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের।

ঠাকুরগাঁও জেলার রুহিয়া ২০ নং ইউনিয়নের রামনাথ হাট গুচ্ছ গ্রামে বসবাস করেন মিঠুন শেখ।..
اشتراک‌گذاری در Eidok
চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের।
عکس: گردآوری‌شده

বাবা মৃত মো. আকবর শেখ ও মা ছাবেরা খাতুনের সন্তান মিঠুন দীর্ঘদিন ধরে দিন আনে দিন খেয়ে জীবনযাপন করছেন। সংসারে রয়েছে এক সন্তান ও স্ত্রী সেই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছেন তিনি।

মিঠুন শেখের ঘরটি সরকার প্রদত্ত গুচ্ছগ্রাম হলেও সংসার চালানোর মতো পর্যাপ্ত আয় নেই তার। জীবিকার একমাত্র উপায় হলো একটি চলন্ত দোকান সাইকেলে করে খেলনা, প্লাস্টিক সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান। কিন্তু বিক্রি থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তার পক্ষে।

প্রতিবেদকে তিনি জানান, “দিন আনে দিন খাই এক কেজি চালেই কোনোমতে কেটে যায় দিনের খাবার। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। যদি সরকার থেকে একটু সাহায্য সহযোগিতা পাই, তাহলে হয়তো বাঁচতে পারব” হতাশ কণ্ঠে এভাবেই নিজের দুঃখের কথা জানান মিঠুন শেখ।

গুচ্ছগ্রামের এই দরিদ্র পরিবারের সংসার চলছে অতি কষ্টে। প্রতিদিনের খাবারের চিন্তাই যেখানে বড় সমস্যা, সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা যেন বিলাসিতা। মিঠুন শেখের আশা সরকার ও সমাজের সহায়তায় হয়তো একদিন তার পরিবারের জন্য তিনি একটি ভালো দিনের ব্যবস্থা করতে পারবেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ اخبار منطقه দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। اخبار منطقه চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা اخبار منطقه নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা اخبار منطقه নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী اخبار منطقه লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ اخبار منطقه ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক اخبار منطقه  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views