যশোরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে সংঘর্ষ, কৃষক দলের নেতা আহত। | আই নিউজ বিডি

যশোর

যশোরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে সংঘর্ষ, কৃষক দলের নেতা আহত

****
Share on Eidok
যশোরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে সংঘর্ষ, কৃষক দলের নেতা আহত
Photo: collected

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলি (৪০) আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির লিফলেট বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ চলাকালে যুবদলের স্থানীয় ওয়ার্ড সভাপতি টিটো (৩০) ও তার সহযোগীদের সঙ্গে কৃষক দলের মহসিন আলির কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে টিটো মহসিন আলির কলার ধরে ঘুষি মারেন। তার আঙুলে থাকা আংটির আঘাতে মহসিনের কপালের বাম পাশে কেটে যায়। পরে স্থানীয়রা আহত মহসিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Comments 0

No comments found

Related News Articles

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত District News পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? District News ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District News দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District News চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District News লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views