মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়, বাঁচতে যা করবেন

মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়, বাঁচতে যা করবেন
Partilhar no Eidok
মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়, বাঁচতে যা করবেন
Foto: arquivo

মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়, বাঁচতে যা করবেন

দাঁতের ক্ষয়কে সাধারণ সমস্যা ভাবলে ভুল হবে। এটি অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে। শুধু দাঁত হারানো নয়, দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসারের মতো মারাত্মক রোগও।

 

 

আজকাল ওরাল হেলথের সমস্যায় ভোগার প্রবণতা দিন দিন বেড়েছে। মাড়ির রোগ, দাঁতের ক্ষয় থেকে শুরু করে মুখের ক্যানসারেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাছাড়া শরীরের এমন বেশ কিছু জটিল রোগ রয়েছে যার প্রভাব সরাসরি দাঁত ও মাড়ির ওপর পড়ে।

 

আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খাই। যার কিছু কণা প্রায়শই আমাদের দাঁতের ফাঁকে আটকা পড়ে। মুখের ভেতরের লালায় থাকা প্রোটিন ও ব্যাকটেরিয়ার সাথে এই খাবারের কণা মিশে ডেন্টাল প্লাক তৈরি করে। সময়মতো এই প্লাক পরিষ্কার না করলে তা শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়। এর ফলে মাড়ি ও দাঁতের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন মাড়ি থেকে রক্ত পড়া, মাড়িতে প্রদাহ, দাঁতের ক্ষয় কিংবা দাঁত পড়ে যাওয়া। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মেনে চলতে হবে প্রাথমিক কিছু নিয়ম।

 

বেসিক ওরাল হাইজিন কীভাবে রক্ষা করবেন?

 

(১) সুস্থ ওরাল হাইজিনের জন্য দিনে দুবার ব্রাশ করা অত্যন্ত জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। এতে মুখের মধ্যে সারারাত জমে থাকা ব্যাকটেরিয়া প্লাক তৈরি করতে পারে না। এরপর ঘুম থেকে উঠে সকালের টিফিনের পর ব্রাশ করুন। এতে সারাদিন মুখ পরিষ্কার থাকে।

 

 

(২) ব্রাশ করার পাশাপাশি ফ্লসিংও খুব গুরুত্বপূর্ণ। ব্রাশ দিয়ে দাঁতের যে অংশে পৌঁছানো যায় না, ফ্লসিং সেই জায়গাগুলো পরিষ্কার করে। প্রতিদিন রাতে ব্রাশ করার পর ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার এবং প্লাক পুরোপুরি পরিষ্কার হয়।

 

(৩) প্রতিদিন একবার গরম নুন জল দিয়ে কুলি করলে মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে যায়। এটি মাড়ির প্রদাহ কমাতেও সাহায্য করে। তাছাড়া লবণ পানি দিয়ে গড়গড়া করলেও মুখের ভেতরের স্বাস্থ্য ভালো থাকে।

 

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের যত্ন না নিলে এটি হৃদরোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই, বেসিক ওরাল হাইজিন মেনে চললে শুধু মুখের স্বাস্থ্য নয়, বরং সুস্থ জীবনযাপন করতে পারবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর খাবার: কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে অসাধু বাণিজ্যের থাবা Outro চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর খাবার: কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে অসাধু বাণিজ্যের থাবা 60 Views রোগের ঝুঁকি কমিয়ে খামারিদের সুরক্ষায় আশাশুনিতে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি Outro রোগের ঝুঁকি কমিয়ে খামারিদের সুরক্ষায় আশাশুনিতে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি 83 Views পরিবেশ রক্ষায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান Outro পরিবেশ রক্ষায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 102 Views আলীকদমে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প - উপকৃত শতাধিক পাহাড়ি পরিবার Outro আলীকদমে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প - উপকৃত শতাধিক পাহাড়ি পরিবার 94 Views ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মৃত্যু ৫২৬ ছাড়াল, আক্রান্তের সংখ্যা ১.৭৭ লাখের বেশি Outro ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মৃত্যু ৫২৬ ছাড়াল, আক্রান্তের সংখ্যা ১.৭৭ লাখের বেশি 121 Views তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের Outro তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের 185 Views হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ Outro হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ 144 Views