বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আয়োজিত ক্যাম্পে ১০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু সেবা পেয়েছেন।
৫৭ বিজিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে চিকিৎসা নেন। রোগীদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'অপারেশন উত্তরণ'-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে।
পর্যায়ক্রমে অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনপদেও এ ধরনের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0