আলীকদমে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প - উপকৃত শতাধিক পাহাড়ি পরিবার

বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।..
שיתוף ב-Eidok
আলীকদমে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প - উপকৃত শতাধিক পাহাড়ি পরিবার
צילום: ארכיון

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আয়োজিত ক্যাম্পে ১০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু সেবা পেয়েছেন।

৫৭ বিজিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে চিকিৎসা নেন। রোগীদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'অপারেশন উত্তরণ'-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে।

পর্যায়ক্রমে অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনপদেও এ ধরনের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

রোগের ঝুঁকি কমিয়ে খামারিদের সুরক্ষায় আশাশুনিতে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি אַחֵר রোগের ঝুঁকি কমিয়ে খামারিদের সুরক্ষায় আশাশুনিতে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি 40 Views পরিবেশ রক্ষায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান אַחֵר পরিবেশ রক্ষায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 66 Views ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মৃত্যু ৫২৬ ছাড়াল, আক্রান্তের সংখ্যা ১.৭৭ লাখের বেশি אַחֵר ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মৃত্যু ৫২৬ ছাড়াল, আক্রান্তের সংখ্যা ১.৭৭ লাখের বেশি 93 Views তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের אַחֵר তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের 161 Views হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ אַחֵר হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ 124 Views পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি אַחֵר পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 194 Views প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির אַחֵר প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির 105 Views